পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্যদিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী সম্পন্ন হয়েছে গতকাল। সকল পূজা মন্ডপে মন্ডপে চলছে নানা ধর্মীয় আচার। গতকাল সকালে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ শেষ হয়। মন্ত্র, ধুপ আরতির মাধ্যমে হয়েছে দেবীর বন্দনা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হলেও মূলত, এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয়। ছবিটি পাবনার কেন্দ্রীয় মন্দির জয়কালী বাড়ি মন্দিরের। মন্দিরের আহবায়ক গৌরাঙ্গ মজুমদার, সদস্য শুভ সান্যালসহ ভক্তবৃন্দ উপস্থিত থেকে পূজা সুন্দরভাবে সম্পন্ন করবার দেখভাল করেন। ছবি- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

