পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যনির্বাহী কমিটির এক সভা চেম্বার ভবনে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশী বিশ^াস ও পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি ফরিদুল ইসলাম। সভায় চেম্বারের সহ সভাপতি রাসেদুজ্জামান রাসেদ, পরিচালক যথাক্রমে এ কে এম মুসা, হারুন অর রশিদ, শেখ রতন, এ এইচ এম রেজাউন, আবুল হোসন, তাজ উদ্দিন মিলন, মাহমুদ হাসান, ইমরুল হাসান, অলিউল ইসলাম, জাহিদ হোসেন জামিম, হারুন অর রশিদ লাইজু, ইফতেখারুল আলম মুন্না, কুতুব উদ্দিন শেখ সুইট। সভায় ভোক্তাদের বিষয়টি বিবেচনায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য চেম্বারের পক্ষ থেকে যথারীতি বাজার মনিটরিং এবং নকল ও ভেজাল পণ্য বিক্রি না করতে চেম্বারের পক্ষ থেকে আহবানসহ পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
