পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার বিকালে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাকসুদুর রহমান সুমিত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান ও কাইয়ুম উল হাসান কাউয়ুম। বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে. এম তরিকুলের সঞ্চালনায় পবিত্র কুরআন এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত, ছাত্রদল সংগীত এবং চব্বিশের অভ্যুত্থানের শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন শেষে, নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাকসুদুর রহমান সুমিত বলেন,‘একাত্তর পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে সেটা হলো চব্বিশের গণঅভ্যুত্থান। চব্বিশের গণঅভ্যুত্থানে একক ছাত্রসংগঠন হিসেবে সবচেয়ে বেশি আত্মহুতি দিতে হয়েছে ছাত্রদলকে। নব্বই পরবর্তীতে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে রাজনীতি হয়েছে সবগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে রাজনীতি করারা চেষ্টা করেছে। চব্বিশের আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমেই শুরু হয়, পবর্তীতে বিভিন্ন ছাত্রসংগঠন শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। এই আন্দোলনে সর্বস্তরের ছাত্ররা অংশগ্রহণ করেছেন। ১৯ জুলাই প্রাইভেট বিশ^বিদ্যালয়ের ছাত্ররা যদি মাঠে না নামতেন তাহলে আন্দোলন হয়তো অন্যদিকে চলে যেতো। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে ইংরেজি বিভাগের ইয়াসিন আলী এবং অর্থনীতি বিভাগের সাকিব হোসেন, বিশ^বিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার সাবেক সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান ও কাইয়ুম উল হাসান কাউয়ুম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল হক জিহাদী, সাবেক আহ্বায়ক একরামুল হক লিমন, সাবেক সদস্য সচিব মীর সানজিদ আলম প্রান্ত, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মেহেদী হাসান মিলনসহ বিশ^বিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

