নিজস্ব প্রতিনিধি : দৈনিক আজকের দর্পণ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। তিনি তার বক্তব্যে বলেন লিখতে হলে পড়তে হবে বেশি। বলার চেয়ে শুনতে হবে বেশি। অনেক ভালো সাংবাদিক হবার চেয়েও ভালো মানের মানুষ হওয়া জরুরী। নিজেকে আগে আলোকিত করতে হবে তাহলেই নিজের ও মানুষের জন্য ভালো কিছু করা এবং সমাজকে আলোকিত করা সম্ভব। জনকল্যাণে কলম ও ক্যামেরাকে ব্যবহার করতে হবে, তাহলেই মানুষ পরম মমতা দিয়ে আপনার কথা বলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কবি ছিফাত রহমান সনম, সাংবাদিক জি কে সাদি ও সাংবাদিক ফোরামের আহবায়ক হাসান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের দর্পণ-এর জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স এবং সঞ্চালনা করেন দৈনিক স্পষ্টবাদী-এর সহযোগী সম্পাদক শিশির ইসলাম। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক আহমেদ হুমায়ুন কবীর তপু, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুশান্ত কুমার সরকার, বিশিষ্ট নদী গবেষক ড. মনসুর আলম, সাংবাদিক জিয়াউল হক রিপন, নবী নেওয়াজ, সেলিম মোর্শেদ রানা, এ কে মামুন, শাহিনুর রহমান, হুমায়ুন রাশেদ, মাসুদ রানা, পলাশ হোসেন, মনিরুজ্জামান মুন্না, খালেদ আহমেদ, আলাউদ্দিন বিন কাশেম, তমাল তরু, শফিক ইসলাম, সিয়াম হোসেন, ফজলুল হক, মীম ফয়সাল, হাবিবুল বাশার জীবন, আসিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

