জয়নুল আবেদিন রানা : জেল্রা সাঁথিয়ায় ভুমি অফিসের ভিতরে ঢুকে হামলা করেছেন বিএনপি নেতাকর্মীরা। সেখানকার দুর্নীতিবাজ পরিছন্নতা কর্মী (ঝাড়ুদার) এর বিরুদ্ধে মানববন্ধন করায় গতকাল সোমবার সকাল ১১ টার দিকে বিএনপি নেতাকর্মীরা উপজেলা ভুমি অফিসের ভেতরে ঢুকে মারধর করলেন মানববন্ধনকারীদেরকে। জানা যায়, উপজেলার নাগডেমরা ইউনিয়ন ভুমি অফিসের পরিছন্নতা কর্মী (ঝাড়ুদার) তারেক এর বিরুদ্ধে বিভিন্ন অফিসে দুর্নীতির লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। সোমবার ২২ সেপ্টেম্বর অভিযোগের শুনানি ছিলো উপজেলা ভুমি অফিসে। এলাকাবাসী উপজেলা ভুমি অফিসের সামনে দুর্নীতিবাজ পরিছন্নতা কর্মী (ঝাড়ুদার) এর বিরুদ্ধে মানববন্ধনে দাড়ান। মানববন্ধনে দাড়ানোর কিছুক্ষণের মধ্যেই পরিছন্নতা কর্মী (ঝাড়ুদার) তারেক, নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম তাদের নেতাকর্মীদের নিয়ে মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। হামলার একপর্যায়ে মানববন্ধনকারী সোহেল রানা উপজেলা ভুমি অফিসের ভিতরে আশ্রয় নেয়। তারা ভুমি অফিসের ভেতরে ঢুকেই সোহেল রানাকে বেদম মারপিট করেন। সোহেল রানা ছোট পাথাইলহাট গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। সোহেল রানা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা সোহেল রানা বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পরিছন্নতা কর্মী তারেক এবং সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিনের বাহিনী নাগডেমরা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ফকরুল ইসলাম তাদের নেতাকর্মী নিয়ে ভুমি অফিসের অভ্যন্তরে গিয়ে আমাকে মারধর করেছে। আপনারা ভুমি অফিসের সিসিটিভি ফুটেজ দেখলেই সব সত্যতা পেয়ে যাবেন। নাগডেমরার কয়েকজন সাধারণ মানুষ বলেন, এই পরিছন্নতা কর্মী তারেক ৫ আগষ্ট ২৪ সালের আগে ফ্যাসিস্টের দোষরদের সাথে মিলেমিশে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছে।সে এখন আবার বিএনপি নেতা কর্মীদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এই জন্য বিএনপি নেতা কর্মীরা দুর্নীতিবাজ পরিছন্নতা কর্মী তারেকের পক্ষ নিয়ে মানববন্ধনকারীদের মারধর করেছে। সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাদিয়া সুলতানা বলেন, তাদের আজকে একটা শুনানি ছিলো। শুনানির আগেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
