স্টাফ রিপোর্টার : ৭৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক এর দিক নির্দেশনায় রোববার দিবাগত রাত সোয়া বারোটার দিকে র্যাব-১২ সদর কোম্পানির আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রামারচর রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে উল্লেখিত পরিমান হেরোইনসহ গ্রেফতার করা হয় নারী মাদক ব্যবসায়ী মোছা. লুনা বেগম (৩৫) কে। ধৃত লুনা রাজশাহী জেলার দামকুড়া থানার মুড়ালীপুরের পিয়ারুল ইসলামের মেয়ে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
