সুজানগর প্রতিনিধি : বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে প্রথম পাবনার সুজানগরে আধুনীক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনভর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান। এতে আরো বক্তব্য দেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) রাফিউল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন। শেষে অতিথিবৃন্দ আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পরিদর্শন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

