নিজস্ব প্রতিনিধি : সাঁথিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা গতকাল স্থানীয় বাসষ্ট্যান্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- প্রচার সম্পাদক আক্তার হোসেন রনি, জেলা শাখার যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম নাহিদ, জেলা সদস্য সচিব কমল শেখ টিটুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন অতীতের মতো আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনতার অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক দীপঙ্কর সরকার জিতু, মোখলেছুর রহমান মজনু, মামুনুর রহমান রানা, আশরাফুল ইসলাম রাজীব, কমিটির সদস্য মীর রাকিবুল ইসলাম কমল, সোমনাথ বাগচী (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), ইমাম আলী, মাহবুবুর রহমান শোভন, জহুরুল ইসলাম, সাঁথিয়া উপজেলা ও পৌর নেতৃবন্দের মাঝে আনোয়ার হোসেন মরহম, লিখন মোল্লা, আব্দুল মতিন, ফারুক আহমেদ ছারোয়ার, মনিরুল ইসলাম মিঠু প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

