নিজস্ব প্রতিনিধি : কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর আয়োজনে আনন্দ আড্ডায় শরৎ সন্ধ্যা শনিবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শুদ্ধ শব্দ আবৃত্তি চর্চা কেন্দ্রের দলীয় পরিবেশনার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠিত হয় মহীয়সীর সভাপতি রেহানা সুলতানা শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, কবি আব্দুদ দাইন সরকার, কবি ও চিকিৎসক ডা. মাহমুদ ইফতেখার, নদী গবেষক ড. মনছুর আলম, ঈশ^রদী মহিলা কলেজ বাংলা বিভাগের চেয়ারম্যান মোছা. শাহিদা খাতুন, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, নোঙর সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মনসুর আলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মত্ মাইন্যা মতিন কাকলী। কবিতাপাঠ করেন কবি সাইদা আখতার কল্পনা, কবি আজিজা পারভীন, কবি সালেহা ইমতিয়াজ, কবি ফারহানা ম্যাম, কবি মোহাম্মদ আলী, কবি মো. শফিউল্লাহ, কবি ও বাচিকশিল্পী মনজুরুল ইসলাম, কবি, গোধূলি সেলিম, কবি নন্দিনী আরজু, কবি রোকসানা পারভীন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, কবি শামীমা সীমা, রবিরাজ, যাযাবর জিয়া ও মরিয়ম বেলারুশী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি ও সঙ্গীতশিল্পী যাযাবর জিয়া। অনুষ্ঠানে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, তানপুরা’র প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, শিশু সাহিত্যিক নূরুল ইসলাম বাবুল, কবি সাইফুল কামাল, মহীয়সী সাহিত্য পাঠচক্রের অর্থ সম্পাদক ডি এ এস সোহাগসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

