নিজস্ব প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে গতকাল শুক্রবার রাতে পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরিন্দ গ্রামে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল, শহিদুল ইসলাম লালু, এ্যাড. রাজিউল্লাহ রঞ্জু সরদার, মোসাদ্দেক আলী মানুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বিএনপি নেতা জমসেদ মালিথা ও পরিচালনা করেন নাজমুল হক পলাশ। বৈঠকে বক্তারা পাবনা-৫ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহবান জানান। নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াসের সালাম পৌছে দিয়ে তার দ্রুত আরোগ্য কামনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

