সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উপজেলার ৪৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও মোঃ আলমগীর হোসেন। শেষে কৃষক প্রতি ৫কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

