স্টাফ রিপোর্টার : চাইনিজ কুড়াল ও চাকুসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পাবনা শহরের অনন্ত মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৯.৫ ইঞ্চি টিপ চাকু ও একটি ১২ ইঞ্চি স্টেইনলেস স্টীলের চাইনিজ কুড়াল। ধৃতরা হলো সদর থানার দোগাছী ইউনিয়নের চর কোশাখালি (লঞ্চঘাট) এলাকার রাকিব সরদার (১৯), একই ইউনিয়নের বলরামপুরের (আহাদ বাবুর গলি) সোহেল (৩৪) এবং দক্ষিন রামচন্দ্রপুরের কামরান হোসেন (২৮)। পুলিশ জানায়, পুলিশ সুপার মোরতোজা আলী খানের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। ডিবির অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, মাদক ও অপরাধ নির্মূলে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

