স্টাফ রিপোর্টার : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে নারী সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাবনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক এ. বি. এম. শরিফুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (সিসি) ডা. নাসমুস সাকিব, ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিসি) ডা. আব্দুল বাতেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহিম। প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে একসঙ্গে কাজ করার আহবান জানান। তিনি সুস্থ জাতি গঠনে মাতৃস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক আচরণগত পরিবর্তনের মাধ্যমে সুন্দর আগামী গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ডা. আব্দুল বাতেন মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাসহ সুস্থ পরিবার গঠনে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি খাদ্যাভাস পরিবর্তনসহ শারীরিক অনুশীলনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরী ও অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। সহকারী পরিচালক ডা. নাসমুস সাকিব নারীর মর্যাদা, সম্মান এবং দায়িত্বশীলতার গুরুত্ব এবং বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক আচরণগত পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান। বিশেষ করে সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। পাশাপাশি তিনি আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি বিশেষ আহবান জানান। এছাড়াও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়াসহ শিশু-কিশোরদের মোবাইল ফোনে আসক্তি নিরসনে সকলকে বিশেষ যত্নবান হওয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানে শিক্ষক, সুধীজন, অভিভাবক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

