নিজস্ব প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাৎসব উপলক্ষে পাবনায় “বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতাকে পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি” শীর্ষক ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কামরুনাহার জলির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকী, ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান শিক্ষিকা হেনা গোস্বামী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কামরুননাহার জোসনা, সহ সভাপতি মাহবুবা কাজল, মালা সরকার, বাঁচতে চাইয়ের নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বক্তারা আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
