নিজস্ব প্রতিনিধি : ভোক্তাদের অধিকার রক্ষায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটোরিয়ামে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় কুমার বীর। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহীন আলম। আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক শফিক আল কামাল, মহিলা বিষয়ক সম্পাদক কবি আজিজা পারভীন এবং সদস্য সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের হাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানুন শীর্ষক একটি লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন। প্রতিযোগিতায় প্রথম ৫ম শ্রেণির আদিবা নুজহাত আরশী, দ্বিতীয় ৭ম শ্রেণীর সাদীয়া আক্তার দোলা এবং তৃতীয় স্থান অর্জন করে ১০ম শ্রেণীর জান্নাতুল মাওয়া রাওয়া। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাছিয়া জান্নাত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
