সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর থানা পুলিশ দেশি তৈরী একটি পরিত্যক্ত পাইপগান উদ্ধার করেছে। গত সোমবার দিনগত রাতে সুজানগর পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই পাইপগানটি উদ্ধার করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান, সোমবার দিনগত রাত ৯টার দিকে কে বা কারা সুজানগর পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দেশি তৈরী একটি সচল পাইপগান ফেলে রেখে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ওই পাইপগানটি উদ্ধার করে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে এখন থেকে সুজানগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

