স্টাফ রিপোর্টার : অবসর গ্রহনের পরেও দুজন চেয়ারে বসে অফিশিয়াল দায়িত্ব পালন করে যাচ্ছেন পাবনার বন বিভাগে। এরা হলেন শামীমা পারভীন ও ফিরোজ আহমেদ। এদের মাঝে ফিরোজা পারভীন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের চাকরি থেকে অবসর নেন ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। তিনি এখনো সংস্থাপন শাখায় কাজ করে যাচ্ছেন প্রতিদিন পূর্বেকার জীবনের মতোই। অপরদিকে ফিরোজ আহমেদ ফরেষ্টার হতে অবসর গ্রহন করেন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর। তিনি এখনো শালগাড়িয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছেন। এ বিষয়কে কেন্দ্র করে রীতিমতো গুঞ্জন চলছে অফিসের অভ্যন্তরে। কিভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছেন তা জানেনা কেউ। তথ্যানুসন্ধানে জানা গেছে, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (চ.দা.) কাজী তারিকুর রহমান ২০২৪ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এক পত্রে (অফিস আদেশ-১৯) জানান, অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শামীমা পারভীন কাগজপত্র মোতাবেক ১৯৬৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহন করেন। সে হিসেবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হয়। তবে তিনি ঐ ৩১ ডিসেম্বর হতে অবসর গ্রহনসহ অবসরোত্তর ছুটি এবং অতিরিক্ত পাওনা ছুটি নগদায়নের জন্য তিনি আবেদন করেছেন। এই প্রেক্ষিতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে তাকে চাকরি থেকে অবসর গ্রহন করার অনুমতি প্রদান করা হলো এবং চাকরির বেতন ভাতাদি আদেশ মোতাবেক ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার পূণ গড় বেতনে ১২ মাসের অবসর উত্তর ছুটি মঞ্জুর করা হলো। অপরদিকে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী তারিকুর রহমান ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত পত্রে (স্মারক নম্বর-১২৮৩) ঈশ^রদী ও আটঘরিয়ার এসএফপিসি ফরেষ্টার ফসিউল আলমকে জানান সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শালগাড়িয়া এসএফএনটিসি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর হতে পিআরএল এ চলে গেছেন। কাজেই আপনাকে (ফসিউল আলম) উক্ত ৯ সেপ্টেম্বর থেকেই উক্ত পদে সাময়িকভাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো। সকল কিছু অফিশিয়ালী বুঝে নিয়ে দায়িত্বভার চার্জনোট ও ফরম-৫০ এর মাধ্যমে গ্রহন করে সরকারি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য অনুরোধ করাসহ চার্জ নোট-৫০ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এ দপ্তরে প্রেরণের জন্য বলা হলো। তথাসুন্ধানে জানা গেছে শালগাড়িয়া এসএফএনটিসি এর ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে এখন দুজনকেই দায়িত্ববান মনে করছেন অফিসে যাতায়াতকারী মানুষেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
