স্টাফ রিপোর্টার : কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর আয়োজনে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা গতকাল বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করে সিংগা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় প্রতিনিধি হেলাল আহমেদ (শুভ) ও সুমাইয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম উদ্দিন সাদ, ইয়াছিন আরাফাত নিরব, হেলাল আহমেদ। কিছু সময় মহাসড়ক অবরোধ করার পর তারা ফিরে যায়। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

