স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমী খন্দকারের একমাত্র মেয়ে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মরহুমা জান্নাতুল ফেরদৌস মৌমিতার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর শহরের কাচারী জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাচারী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু বাকের। মাহফিলে নানা শ্রেনী পেশার অসংখ্য মানুষ শরিক হন। উল্লেখ্য, শোকজর্জর পরিবারের পক্ষ থেকে অধ্যাপক রুমী খন্দকার তার একমাত্র সন্তান মৌমিতার জন্য সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

