আটঘরিয়া প্রতিনিধি : রত্নাই নদীতে (সাবডাঙ্গা ঝলায়) রোববার বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ভুর বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা আবু হানিফ । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপির নেতা মতিয়ার রহমান। এই প্রতিযোগিতা দেখতে রত্নাই নদীর শাখা সাবডাঙ্গা ঝলার দুইপাড়ে ভীড় জমায় হাজারো মানুষ। উক্ত ভেলা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয় প্রবাসী এক্সপ্রেস পাইকপাড়া রনজু, দ্বিতীয় বুথপাড়া আল্লাহ ভরসা সুজন, মায়ের দান শাহীন। এছাড়াও অংশগ্রহনকারী সকল ভেলা বাইচকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

