বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলো রোটার্যাক্ট ক্লাব অব রূপকথা পাবনার ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব রূপকথা পাবনার চার্টার প্রেসিডেন্ট ড. সোহানী হোসেন পি এইচ এফ (এম ডি)। অনুষ্ঠানে বক্তব্য দেন রোটার্যাক্ট প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন সোহেল ও পাস্ট প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোটার্যাক্টর মারুফ হাসান চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন পিপি ফারুক হোসেন পি এইচ এফ (বর্তমান পি এস সি সি)। রোটারিয়ানদের মধ্যে বক্তব্য দেন পিপি ডা. ক্যাপ্টেন সারোয়ার জাহান ফয়েজ,পিপি অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, পিপি ফয়সাল মোর্শেদ টিটু বর্তমান প্রেসিডেন্ট আশরাফুল হোসেন খান মিলন, ভাইস প্রেসিডেন্ট কে. এম. মতিউর রহমান হেলাল, সেক্রেটারি সেলিম শাহ ও জয়েন সেক্রেটারি জহুরা আক্তার নাসছিন। বক্তারা বুদ্ধিবৃত্তিক কারিগরী দক্ষতা অর্জন তথা তথ্য ও প্রযুক্তিগত উৎকর্ষতা সাধারণের মাধ্যমে বিশ^ দরবারে বাংলাদেশের মাথা উচু করবার দায়িত্ব তুলে নিতে জেন জি প্রজন্মের রোটার্যাক্টদেরকে আহবান জানান। সহযোগিতায় ছিলো রোটারী ক্লাব অব রূপকথা পাবনা। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

