স্টাফ রিপোর্টার : হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজাকে গ্রেফতার করে। ধৃত সেলিম রেজা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলীর ছেলে। জানা যায়, ২০১২ সালের ২৩ আগষ্ট আসামি মো. সেলিম রেজাকে আসামী করে বাদী ওসমান গণী শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২২, ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ১১৪ দন্ডবিধি। উক্ত মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২, সিরাজগঞ্জ গত ২৭ আগস্ট ২০২৫ উক্ত মামলায় অভিযুক্ত সেলিম রেজাকে ৩০২, ৩৪, ১৪৩ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং তিন মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি সেলিম রেজা আত্মগোপনে থাকেন বলে র্যাব জানায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

