স্টাফ রিপোর্টার : শহরের বেলতলা সড়কের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মরহুম শেখ ইসরাফিলের স্ত্রী মোছা. তসলিমা খাতুন বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী ও পরহেজগার মোছা. তসলিমা খাতুনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পড়শীদের মাঝে। তার বাড়িতে ছুটে যান অসংখ্য মানুষ। তিনি ডা. গোলাম মহিউদ্দিন মন্টু ও গোলাম মঈনুদ্দিন ঝন্টুর মাতা এবং পাবনার প্রথম নোটারী পাবলিক প্রবীণ বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ মাসুদের শ^াশুরি। শুক্রবার বাদ জুম্মা দিলালপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, পাবনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
