স্টাফ রিপোর্টার : পাবনার প্রসিদ্ধ বিপণী কেন্দ্র লতিফ টাওয়ারের গোল্ডেন বাস্কেটে গতকাল বসেছিলো তারকাদের মেলা। গোল্ডেন বাস্কেটের আমন্ত্রণে শ্যুটিং করতে এসেছিলেন তারা। শ্যুটিং এর ফাঁকে ফাঁকে ভক্তরা জড়ো হয়ে ছবি ওঠেন তাদের সাথে। ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এসব অভিনেতা ও অভিনেত্রীর সাথে। পাবনার ব্যবসা বাণিজ্য, শিল্প সংস্কৃতি নিয়ে তারা পর্যায়ক্রমে নানামূখী ডকুমেন্টরী করবেন বলে জানান তারা। শ্যুটিং করতে আসা এ দলে রয়েছেন পাবনারই কয়েকজন। শ্যুটিং দলে ছিলেন নাজনীন হাসান চুমকী, আমিন আজাদ, আনিসুল হক বরুন, মাসুদ রানা মিঠু, নূরে আলম নয়ন, তারিক স্বপন, সুজাত শিমুল, তমাল মাহবুব ও আনিসুর রহমান আনিস। তাদের সাথে জড়িয়ে ছিলেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম। ঢাকা থেকে শ্যুটিং করতে আসা এসব মিডিয়া তারকাদের দেখতে ও তাদের সাথে কথা বলতে তরুন ও যুবক উৎসুক ছেলে মেয়েদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

