স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আব্দুর রশিদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় প্রেসক্লাবের কল্যাণ তহবিলের চেক। গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। ক্লাবের সাহিত্য সংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। বক্তারা সাংবাদিক আব্দুর রশিদের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, আব্দুর রশিদ কেবল একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষ। তার প্রজ্ঞা, সততা, কর্মনিষ্ঠা ও আচার আচরণ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্মরণসভায় আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, সদস্য ও সাংবাদিক শফি ইসলাম, তপু আহমেদ, শাহীনুর রহমান শাহীন, মরহুমের স্ত্রী মোসাম্মত তসলিমা বেগম, তার বড় ছেলে তোফাজ্জল হোসেন মামুন, ছোটো ছেলে আল মোমিন মাসুম প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে আব্দুর রশিদের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় তার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান আখতার বলেন, সাংবাদিক আব্দুর রশিদ ছিলেন পাবনার সাংবাদিক সমাজের একজন অভিভাবকের মতো। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি তার আদর্শ ও নীতি অনুসরণ করার আহ্বান জানান। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের ইমাম হাফেজ তরিকুল ইসলাম। এ সময় মরহুম আব্দুর রশিদের নাতি সালেক ইব্রাহিম সুয়াদ, পাবনা প্রেসক্লাবের সহ-সম্পাদক মোখলেসুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কার্যকরী সদস্য জি কে সাদি, রফিকুল ইসলাম সুইট, সিনিয়র সাংবাদিক রাজিউর রহমান রুমি, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাসেলসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

