জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ সুজানগরে

    0
    By Dainik Ichhamoti on September 11, 2025 স্থানিয়

    পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার সুজানগর মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গতকাল নারী সমাবেশের আয়োজন করা হয়। সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা মহিলা বিষয়ক অফিসার আলমগীর কবীর, সুজানগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. আলীম রিপন, সুজানগর বাজার মসজিদের পেশ ইমাম মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (ইতিহাস) এটিএম শামসুজ্জামান ডন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম। সভাপতি সকলকে ব্যক্তি জীবনে কিছু আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজেদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলার মাধ্যমে আলোকিত পরিবার, আলোকিত সমাজ, আলোকিত বাংলাদেশ, তথা আগামীর নতুন বাংলাদেশ গড়তে আহবান জানান। তিনি উপস্থিত সকল অভিভাবদের বিশেষ করে মায়েদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। তিনি আরও বলেন একজন মা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় কাণ্ডারী, মায়ের সচেতনতার উপরই নির্ভর করে সন্তানের সুন্দর আগামী। আর এক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামকের ভূমিকা পালন করে বাবা ও শিক্ষক। পাশাপাশি তিনি সমাজের সকলকে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অন্যান্য অতিথিবৃন্দ বাবা-মায়ের সঙ্গে সন্তানদের দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তা সর্বদা বজায় রাখার অনুরোধ করেন। পাশাপাশি সন্তানদেরকেও একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে ব্যক্তি জীবনে মানবিকতার চর্চ্চা অব্যাহত রাখার আহবান করেন। তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালনপালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। সিনিয়র তথ্য অফিসার বাল্য বিবাহ, মাদকসহ সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি বিশেষ আহবান জানান। এছাড়াও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন এবং শিশু-কিশোরদের মোবাইল ফোনের যথেচ্ছা ব্যহারের কুফল তুলে ধরেন এবং এ থেকে বিরত রাখতে অভিভাবকদের অনুরোধ করেন। তিনি গুজব প্রতিরোধে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সকলকে সচেতন ও আরও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) শফিউল ইসলাম, সহকারী অধ্যাপক (গণিত) রেজাউল করিম, সহকারী অধ্যাপক (অর্থনীতি) ইমরুল হক, বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক (আইসিটি) জহুর আহম্মদ সরকার (নিক্সন)। নারী সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং শেষে কলেজের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। (তথ্য অফিস,পাবনা)

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ

    বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    September 2025
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Aug   Oct »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.