সুজানগর প্রতিনিধি : দেশে অসংক্রামক রোগের প্রকোপ মারাত্মকভাকে বৃদ্ধি পাচ্ছে। আর এই অসংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অসংক্রামক রোগের প্রকোপ কমাতে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে হবে। অন্যথায় অসংক্রামক ওই রোগ নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে পড়বে। গতকাল বুধবার সকাল ১১টায় অনলাইনে আয়োজিত বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, অগ্রগতি, বাধা এবং করণীয় শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এ কথা বলা হয়। কর্মশালায় আরো বলা হয় স্বাস্থ্য বাজেটে অসংক্রামক রোগ প্রতিরোধ খাতে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ। ফলে দেশের কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহে ঘাটতি রয়েছে। আর এই ঘাটতি পূরণে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গে¬াবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় এবং প্রজ্ঞার (প্রগতির জন্্য জ্ঞান) উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় রাজশাহী পবিভাগে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
