এফএনএস স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্সের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে ঢুকে পড়ে এক দর্শক। গতকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে ঢাকা। ম্যাচের প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারে ইমাদ ওয়াসিমের দিলশান মুনাবিরার আউটের পরই মাঠে ঢুকে পড়ে এক দর্শক। মাঠে ঢুকে দৌড়ে সোজা সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পায়ে পড়েন সেই ভক্ত। মাশরাফিকে কুর্নিশ করেন সেই ভক্ত। সেই ভক্তকে ধরতে আসে মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইসময় সেই ভক্তকে বুকে জড়িয়ে ধরেন সিলেটের অধিনায়ক। পরে সেই ভক্তকে নেওয়া হয় পুলিশের হেফাজতে। এর আগে ২০১৬ সালে সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। এছাড়াও গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ঢুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে কুর্নিশ করেছিলেন এক ভক্ত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
