স্টাফ রিপোর্টার : সাপের কামড়ে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৫টায় চাটমোহরের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মহসিন আলীর ছেলে। এরআগে শিশুটিকে সাপে ছোবল দেওয়ার পরে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান স্বজনরা। সন্ধ্যার পর হাসাপাতালে নিয়ে আসার সময় মারা যায় শিশুটি। জানা গেছে, বাড়ির পাশের একটি বাগানে সোমবার বিকেলে সমবয়সীদের সাথে ক্রিকেট খেলছিল শিকদার হোসেন নামের ওই শিশুটি। এ সময় বল আনতে জঙ্গলের মধ্যে গেলে শিশুটির পায়ে সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা। পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় সন্ধ্যা ৭টার দিকে পথেই মারা যান শিকদার হোসেন নামের ওই শিশুটি। চাটমোহর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারোয়ার আহমেদ সোহাগ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে আছে। অথচ ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে অকালে প্রাণ গেলো শিশুটির। এ ব্যাপারে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
