বিশেষ প্রতিনিধি : জেলার ফরিদপুরের ডেমড়ায় আওয়ামী লীগ নেতাদের অবৈধ বালুর ব্যবসা থামছে না। প্রতিদিন লাখ লাখ টাকার বালুর ব্যবসা হলেও সরকারকে কোনো রাজস্ব দিতে হয় না। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। প্রশাসনের অভিযানের পরও নদী ও বিল থেকে অবৈধভাবে বালু তুলে চলছে কোটি টাকার লেনদেন। আওয়ামী লীগ নেতারা এলাকায় বংশগতভাবে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করলেই করা হচ্ছে মারধর। বালুর গাড়ির চাপে ভেঙে পড়েছে কালভার্ট। এতে বিলের পানি আটকে গিয়ে আশপাশের কয়েক কিলোমিটার জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা দেখে দিয়েছে। এলাকাবাসী, ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা গেছে, দল ক্ষমতায় থাকার সময়ে অবৈধ বালুর মহল গড়ে তোলেন পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন প্রামাণিক ও আনোয়ার হোসেন। দল ক্ষমতাচ্যুত হলেও এখনও অবৈধ বালুর ব্যবসা ধরে রেখেছেন তারা। প্রশাসনের অভিযানের পরও তাদের কর্মকান্ড থেমে নেই। সম্প্রতি উপজেলা প্রশাসন তাদের অবৈধ বালু মহলে অভিযান চালান। ভেঙে দেয়া হয় বালু উত্তোলনের পাইপসহ যন্ত্রপাতি। সেই অভিযানের জন্য সন্দেহ করা হয় প্রতিবেশী সাবেক সেনা সদস্য ইমরান হোসেনকে। তাকে মারধর করে তার গাড়ি ভাঙচুর করা হয়। এবিষয়ে মামলা হলেও তাদের হুমকিতে এলাকায় থাকতে পারছেন না সাবেক এই সেনা সদস্য ও তার পরিবার। বালুর ভারি ভারি গাড়ির যাতায়াতের কারণে ইতোমধ্যেই চলাচলের রাস্তা ভেঙে গেছে। বিলের পানি যাতায়াতের কালভার্ট ভেঙে পড়েছে। এতে বিলের পানি যাতায়াতের বন্ধ হয়ে একপাশে জলাবদ্ধতা আরেক পাশে পানি শূন্য হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বড় বংশগত কারণে এলাকায় তারা অত্যন্ত প্রভাবশালী। ওই গ্রামের অধিকাংশ লোকজনই তাদের বংশের। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চায় না। শুধু বালু নয় কবিরাজী ব্যবসা নানা অপকর্ম চলে কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এইসব বালুর ব্যবসা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। অথচ তারা সরকারকে কোনো ধরনের রাজস্ব দেয়নি। এমনকি রাজস্ব বিভাগ থেকেও এবিষয়ে কোনো ব্যবস্থা হয়নি। ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘কয়েকদিন আগে সেখানে উপজেলা প্রশাসন থেকে অভিযান চালানো হয়। সেই অভিযানের পর আমাকে সন্দেহ করা হয় যে- আমি প্রশাসন খবর দিয়ে ও তথ্য দিয়ে অভিযান চালিয়েছি। এজন্য তারা আমাকে রাস্তায় আমার ওপর হামলা করে হত্যাচেষ্টা করেন। কিন্তু আমি দৌড়ে প্রাণ রক্ষা করি। আমার গাড়ি ব্যাপক ভাংচুর করা হয়। পরে বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দিলে আরও ক্ষিপ্ত হয় এবং আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

