স্টাফ রিপোর্টার : নেতাকর্মীদের আনন্দ উচ্ছাসে নানা আয়োজনে মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। র্যালীতে নারীদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। দৃষ্টিনন্দন এই র্যালীতে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ধানের শীষ বহন করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন ফাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাঁধা প্রদান করতো। দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বিএনপি একটি সুশৃংখল দল আজকের এই বর্ণাঢ্য র্যালী এবং এতো বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহন এটি প্রমান করেছে। আগামীতে জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশপ্রেমিক মানুষদের আশা আকাংখার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

