সাহিত্য,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরন পাবনা’র আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৯ তম প্রয়াণ দিবস উপলক্ষে “শ্রদ্ধা ও স্মরণে কাজী নজরুল ইসলাম” অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কবি ও গীতিকার আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ^রদীর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নোঙর’র প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক মো. হাসানুজ্জামান। আলোচক ছিলেন কবি ইদরিস আলী মধু, আমন্ত্রিত অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, চর্যাগৃহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ও সাইফুল কামাল, আস সুফিয়া সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি কবি শাহনাজ পারভীন, নোঙর সদস্য কবি নন্দিনী আরজু রুবি, মো. সানাউল্লাহ,সাহিত্য পত্রিকা দীপালয় সম্পাদক হাফিজুর রহমান রিপন। অনুষ্ঠানের শুরুতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ শফিক উদ্দিন আহমেদ। কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন উত্তরণ পাবনার সাবেক সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, সদস্য এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী সৈয়দা সোনিয়া খাতুন,মহিলা সম্পাদক আসমা আক্তার,অর্থ সম্পাদক কবি ও গীতিকার মরিয়ম বেলারুশী, সদস্য মাহমুদা আক্তার। (প্রসে বজ্ঞিপ্ত)ি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
