স্টাফ রিপোর্টার : যমুনা রেল সেতু হয়ে পাবনা ঢাকা-সরাসরি এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু, কাজিরহাট থেকে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তর, আধুনিক সুযোগ সুবিধাসহ ঈশ^রদী বিমানবন্দর চালু, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মহুয়াতলায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন শহীদ মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ। উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন। শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা জানান, ১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। অনলাইনে কিউআর কোড ও গুগল লিংকের মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে। তিনি আরও বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল নগরবাড়ি আরিচায় নতুন যমুনা সেতু নির্মাণ করা। দ্বিতীয় যমুনা সেতু এখান দিয়ে দ্রুত বাস্তবায়ন করা হলে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন তরান্বিত হবে। দ্রুত শেকড় পাবনা ফাউন্ডেশনের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।
শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফুর রহমান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আলম বাচ্চু, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল বারী, কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের পাবনার সভাপতি মাহফুজুর রহমান, পাবনা শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয়, সরকারী এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য, কলেজ শাখা শিবিরের সভাপতি আরিফ হোসেন, বুলবুল কলেজের সাবেক জিএস মুঞ্জিল হক, বাগছাসের পাবনা জেলার আহবায়ক এসএম কিবরিয়া, সদস্য সচিব শাওন হোসেন প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
