স্টাফ রিপোর্টার : সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে একটি ডোবা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এ ঘটনা জেলার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া গ্রামের। মৃত দুই শিশু হলো, উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রজব মন্ডল এর ছেলে জিয়ারুল (৩) ও একই গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে জমিরন (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন। ফরিদপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। খাগরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদ সরকার জানান, গ্রামের মধ্য দিয়ে একটি ছোট ডোবা আছে। দুপুরের কোনো এক সময় বাড়ির পাশে ওই ডোবার উপর থাকা সাঁকো পার হওয়ার সময় দুই ভাইবোন পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে দুই শিশুর মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ছোট ছোট ছেলেমেয়ে। সাঁতার জানে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অসচেতনতায় এমন দুর্ঘটনা। তাই যাদের বাড়িতে ছোট শিশু আছে তাদেরকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

