স্টাফ রিপোর্টার : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার আদর্শ গার্লস হাই স্কুল অডিটোরিয়ামে গত ৩১ আগস্ট নারী সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম -এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, আদর্শ গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমানুল্লাহ খান, আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ওহিদুর রহমান। প্রধান অতিথি উপস্থিত সকল অভিভাবকদের বিশেষ করে মায়েদেরকে সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চ্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। তিনি আরও বলেন একজন মা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় কাণ্ডারি, মায়ের সচেতনতার উপরই নির্ভর করে সন্তানের সুন্দর আগামী। আর এক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামকের ভূমিকা পালন করে শিক্ষক এবং বাবা। পাশাপাশি তিনি সমাজের সকলকে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। প্রধান অতিথি লিঙ্গ বিভেদ দূর করে সকল শিশুকে, বিশেষ করে কন্যা শিশুকে শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালনপালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয়, নৈতিক ও সামাজিক শিক্ষা চর্চ্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলার জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান জানান। সভাপতি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি বিশেষ আহবান জানান। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন এবং বিশেষ করে শিশু-কিশোরদের মোবাইল ফোন যথেচ্ছা ব্যহারের কুফল তুলে ধরেন এবং এ থেকে বিরত রাখতে অভিভাবকদের অনুরোধ করেন। এছাড়াও তিনি বাল্য বিবাহ, মাদক প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন লাকি আক্তার, তারা খাতুন, আব্দুল ওহেদ খান এবং শিক্ষার্থী সাথী খাতুন। অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

