সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়নের বাঘুলপুরা গ্রামে কাউসার হোসেন (১৯) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকালে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, উক্ত কাউসার একজন মাদকসেবী। আর ওই মাদকসেবনের ঘটনাকে কেন্দ্র গত রোববার দিনগত রাতে এলাকাবাসী তাকে মারপিট করে। সেই সঙ্গে এঘটনায় পরিবারের লোকজনও তার উপর ভীষণ ক্ষিপ্ত হন। এরই জের ধরে সে সোমবার সকাল ১০টার দিকে মনের কষ্টে বাড়ীর সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
