স্টাফ রিপোর্টার : মোটর সাইকেলের ধাক্কায় আনোয়ারা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে দেবোত্তর-একদন্ত সড়কের পাঞ্জাব নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম শহিদ। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে গোপনপুর পাঞ্জাব নগর গ্রামের মৃত আবুল শেখের স্ত্রী আনোয়ারা খাতুন একদন্ত-দেবোত্তর সড়কের পাঞ্জাব নগর স্থানে রাস্তার পাশের খাদে পাটের আঁশ ছুলে রাস্তার উপর এসে পার হচ্ছিলেন। এসময় একদন্ত থেকে ছেড়ে আসা হাপানিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে তাওহীদ হোসেন (২৩) ও এরশাদ আলীর ছেলে আমির হামজা (১৯) দ্রুতগামী একটি মোটরসাইকেল চালিয়ে এসে সজোরে আনোয়ারা খাতুনকে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
