আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অভিভাবক সদস্য জিয়াউর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুল মোমিন, কেএম মহব্বত হোসেন। পরিচালনা করেন সহকারী শিক্ষক মানিক উদ্দিন। পরে একক বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

