স্টাফ রিপোর্টার : জেলার প্রবীণ আইনজীবী, শহরের বিশিষ্টজন আলহাজ¦ শরীফ উদ্দিন বিশ^াস (ভোলা বিশ^াস) গতকাল সকাল ৭ টা ৫৫ মিনিটে ঢাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তিনি পাবনা সদরের হেমায়েতপুরের সানিকদিয়ার গ্রামের বাসিন্দা ও জমিদার মরহুম ফকির উদ্দিন বিশ^াসের বড় ছেলে। দীর্ঘ বছর পরিবারসহ বাস করেন শহরের খেয়াঘাট রোডের পাশে নিজ বাড়িতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার সন্তানেরা হলেন নুরীন শরীফ, জাবেদ শরীফ নেছাছ, জাহিদ শরীফ জেসন, জাকির শরীফ নোমান, ইথার শরীফ ও নাসরিন শরীফ। তিনি জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক বামনেতা কমরেড টিপু বিশ^াসের বড় ভাই। শরীফ বিশ^াস পাবনার এক সময়ের বিশিষ্টজন প্রখ্যাত মোখতার ও পাবনা পৌরসভার সাবেক নির্বাচিত কমিশনার (১৯৩৮-১৯৪২) মরহুম রহিম উদ্দিন আহমেদের জামাতা। শরীফ উদ্দিন বিশ^াস ১৯৪০ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহন করেন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫৬ সালে ম্যাট্রিক পাশ করেন। ১৯৫৮ সালে তিনি সরকারি এডওয়ার্ড কলেজ থেকে আইএ পাশ করেন। একই কলেজ থেকে ১৯৬৪ সালে বি.এ পাশ করেন। ১৯৭০ সালে ঢাকা সিটি ল কলেজ থেকে তিনি এলএলবি পাশ করেন। ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি এডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হন। ১৯৮১ সালের ২০ এপ্রিল পাবনা জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। ১৯৯৩ সালের ১৩ মার্চ তিনি হাইকোর্ট ডিভিশনে সদস্যভূক্ত হন। অত্যন্ত সদালাপী ও অনর্গল ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে দক্ষ শরীফ বিশ^াসের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিচিতজনদের মাঝে। অসংখ্য মানুষ ছুটে যান পাবনা শহরের খেয়াঘাট রোড সংলগ্ন তার নিজ বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। উল্লেখ্য, শরীফ উদ্দিন বিশ^াস পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনমের মেজো ফুপা। আজ সকাল দশটায় পাবনা টাউন হল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে সকলকে শরিক হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও তার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

