স্টাফ রিপোর্টার : ’মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’- এ প্রতিপাদ্যে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বৈশাখী, ডেপুটি সিভিল সার্জন ডা, মোহাম্মদ খাইরুল কবির ও মেডিকেল অফিসার ডা. এম জাহিদ কামাল সহ স্থানীয় বিশিষ্টজনেরা। আলোচনা সভার পূর্বে এক র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

