স্টাফ রিপোর্টার : পাবনা শহরের দিলালপুর এলাকায় (ফায়ার সার্ভিসের সন্নিকটে) একই পরিবারের তিনজনকে হত্যার দায়ে তানভীর হোসেন নামের মসজিদের এক ইমাম কে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক তানবীর আহমেদ এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় অভিযুক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। এজাহার সূত্রে আদালতের পাবলিক প্রসিকিউটার এ্যাড. গোলাম সরোয়ার খান জুয়েল জানান, পাবনা শহরের দিলালপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা বেগম ও তাদের পালিত কন্যা সানজিদা জয়া। পাশ^বর্তী ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর হোসেনের সাথে তাদের সু-স¤পর্ক গড়ে ওঠে। স¤পর্ক এমন পর্যায় গড়ায় আব্দুল জব্বার ও ছুম্মা বেগম মসজিদের ইমাম তানভীর হোসেন সন্তান হিসাবে পরিচয় দিতেন। ঘটনার দিন ২০২০ সালের ৩১ মে রাতে অভিযুক্ত তানভীর হোসেন তার গ্রামের বাড়ি নওগাঁ থেকে এসে আব্দুল জব্বারের বাসায় রাতে থাকেন। রাতে এক সময় অভিযুক্ত তানভীর হোসেন আব্দুল জব্বার, ছুম্মা বেগম ও তাদের পালিত কন্যা সানজিদা জয়াকে হত্যা করে ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শেষে তানভীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত স্বাক্ষ্য প্রমান শেষে প্রত্যককে হত্যার জন্য আলাদা আলাদা ভাবে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং চুরির জন্য ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, তিনটি হত্যার মৃত্যুদন্ডাদেশ একইসাথে কার্যকর করা হবে বলে আদালত জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

