নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সকল ধরনের বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে নির্বাচনে বিজয়ী নিশ্চিত করার লক্ষ্যে দুর্বার গতিতে কাজ চালিয়ে যেতে হবে। কোন রাজনৈতিক দলের হুমকিতে ভয় পাওয়া যাবে না, ভয় দেখিয়েও কোনো লাভ হবে না। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিনা। সর্বস্তরের জনসাধারণের কাছে ইসলামের দাওয়াত ভোট প্রার্থনা করতে হবে এক্ষেত্রে কোনো হীনমন্যতা করা যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে নির্বাচনে বিজয় আনতে হবে। আমরা শান্তিময় পরিবেশে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। শনিবার আরিফপুরস্থর আলহাজ্ব আসির উদ্দিন সরদার অডিটোরিয়ামে জেলার সকল নির্বাচনী আসন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিটির পরিচালক মাওলানা জহুরুল ইসলাম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল , জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, আইনজীবী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আলী আছগর, সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ,,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম ফয়সাল, পাবনা পৌর আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, ভাঙ্গুড়া উপজেলার নায়েবে আমির মুজিবুর রহমান, ঈশ^রদীর গোলাম রব্বানী খান জুবায়ের, চাটমোহর উপজেলা আমির মাওলানা আব্দুল হামিদ, ফরিদপুর উপজেলার সাবেক আমির শাফিনুর রহমান প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

