স্টাফ রিপোর্টার : মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক এর দিকনির্দেশনায় গত ২৩ আগস্ট সন্ধ্যায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ৩ নং উধুনিয়া ইউপির অন্তর্গত পশ্চিম মহেশপুর সাকিনস্থ পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘরে একটি অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি যার ওজন ৩১.৫৪০ (একত্রিশ দশমিক পাঁচশত চল্লিশ) কেজি, যাহা দৈর্ঘ্য ২৪ (চব্বিশ) ইঞ্চি (মুর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ (বারো) ইঞ্চি উদ্ধারসহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা হলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নওগাঁ মধ্যপাড়ার আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০) ও একই থানার শ্রীকৃষ্ণপুর উত্তর পূর্ব পাড়ার মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

