স্টাফ রিপোর্টার : পাবনা সদরের আতাইকুলা ইউনিয়নের সড়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বিশ^াস (৭৯) মঙ্গলবার ১৯ আগষ্ট রাত ১১ টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে- শ্যামলী, ৩ ছেলে- মিরন, হিরন, ফরহাদসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। নিজ গ্রামের সড়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৫ সালে তিনি অবসর গ্রহন করেন। পাবনা সদরের পুষ্পপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের শ^শুর ও বনকোলা গার্লস হাইস্কুলের সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষক (ইংরেজী) জাওয়াতা আফরিন মৌসীর নানা মরহুম খলিলুর রহমান বিশ^াসের জানাজা নামাজ বুধবার বাদ যোহর বেলা ২টায় আতাইকুলা সড়াডাঙ্গী ফাজিল (ডিগ্রী) মডেল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরদেহ সড়াডাঙ্গী বিশ^াসবাড়ী পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকলকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়ার প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

