স্টাফ রিপোর্টার : পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের আরএফএলের শোরুম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ (৪৫), শ্রীকোল গ্রামের দিলবার হোসেনের ছেলে খাজা হোসেন (৪০), লোহাগড়া গ্রামের তালেব মোল্লার ছেলে সাইফুল ইসলাম(৩৯), ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফির ছেলে মো. জনি (৪০), চোমরপুর গ্রামের জামাল মাষ্টারের ছেলে লালন হোসেন (৩৮), জাবেদ আলীর ছেলে হাশেম আলী (৪০), শ্রীকোল গ্রামের আহমেদ মুন্সির ছেলে জলিল মুন্সী (৪২), শ্রীকোল বেলতলা গ্রামের আজিবর ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৪০), শ্রীকোল দিয়ারপাড়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে আব্দুল মজিদ (৪২)। এদের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ পাবনা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান মিন্টুর সাথে তার অনুসারী হিসেবে বিএনপির রাজনীতি করতেন। এরপর মিন্টু আওয়ামী লীগে যোগ দেন। ৫ আগষ্ট পরবর্তী সময়ে তিনি এলাকায় এসে বিএনপি নেতা পরিচয় দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর দোয়া চেয়ে বিলবোর্ড টাঙিয়েছেন ও গণসংযোগ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের আরএফএলের শোরুমে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফসহ বেশ কয়েকজন আ.লীগ ও বিএনপি সমর্থিত লোকজন দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়েও যায়। এছাড়াও বেশ কয়েকটি স্পটে সারারাত ধরে জুয়ার আসর বসানো হয়ে থাকে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে ওই অফিস জুয়ারুদের কাছে ভাড়া দিয়ে থাকেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া খেলা। এতে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষজন। এলাকায় গরু চুরি থেকে শুরু করে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে একটি চক্র। কয়েকটি স্পটে সারারাত ধরে কয়েকমাস ধরে জুয়া খেলা হলেও পুলিশ গ্রেপ্তার করে না। এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

