ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে গৌরী প্রসন্ন মজুমদারের ৩৯তম মৃত্যু দিবসে তার লেখা গান নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যা গতকাল অনুষ্ঠিত হয়। এতে ২০ জন শিল্পী তার লেখা গান পরিবেশন করে। গৌরী প্রসন্ন মজুমদার ১৯২৫ সালের ৫ ডিসেম্বর উপজেলার গোপালনগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার ডাক নাম ছিল বাচ্চু মজুমদার। তার পিতা ছিলেন গিরিস প্রসন্ন মজুমদার। তিনি একজন প্রখ্যাত বোটানিক ছিলেন। বাল্যকালেই তিনি কলকাতায় চলে যান। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ^যুদ্ধ শুরু হলে তিনি পাবনা শহরে ফিরে আসে এবং এডওয়ার্ড কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি হন। ১৯৭২ সালে তিনি জন্মভূমিতে এসেছিলেন। গৌরী প্রসন্ন মজুমদারের স্ত্রী ছিলে উচ্চ শিক্ষিতা। তাঁদের কোনো সন্তান ছিল না। ১৯৮৬ সালের ২০ আগষ্ট গৌরী প্রসন্ন মজুমদার পরলোক গমন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
