স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে। অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা। সব শ্রেণির মানুষই জীবন দিয়েছে। কিন্তু দু:খ ও পরিতাপের বিষয় হলো এমন একটি দেশে আমরা বাস করি যেখানে মৃত্যুর পরও লাশের পরিচয়ও পাওয়া যায় না। মাসের পর মাস মর্গে মরদেহ পড়ে আছে। আবার অনেকের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। লাশ গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে। অনেককে গুম করা হয়েছে। মতের বাহিরে গেলেই তাকে জুলুম নির্যাতন করা হতো। সীমাহীন নির্যাতন সহ্য করতে হয়েছে দেশের মানুষকে। এখনো ঢাকা মেডিকেলের মর্গে লাশ পড়ে আছে পড়ে আছে ৬ জনের পরিচয় পাওয়া যায়নি। ফ্যাসিবাদী আমলে সাংস্কৃতিক কর্মীদের উপর হাসিনার জুলুম নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ওই আমলে সাংস্কৃতিক কর্মীদের উপর লাগাতার হুলিয়া জারি করা হয়েছিল। কোন শিল্পী যদি খুনি হাসিনার বিপক্ষে কোন গান রচনা করত তাহলে তাকে নানাভাবে নাজেহাল করা হতো। অনেককে সাইট করে রাখত। তারা যাতে জাতীয়তাবাদীর পক্ষে গান না করতে পারে সেই সব পদক্ষেপ নিতো। আওয়ামী পন্থী শিল্পীদের সুযোগ সুবিধা দেওয়া হতো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে নিজেকে করতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে লিডারশীপ ধারণ করার মত উদারতা থাকতে হবে। গতকাল সোমবার দুপুরে পাবনা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক কর্মীরা অবহেলিত থাকে। এসব সাধারণ মানুষই অসাধারণ দেশ গড়ে তুলতে সহায়তা করে। আমরা খুঁজে খুঁজে অনেক মানুষকে সহায়তা দিয়েছি। বন্যা কবলিত মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ফসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) পাবনা জেলার সভাপতি খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়ার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইথুন বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, গণশিল্পী সংস্থা পাবনার সাবেক সাধারন সম্পাদক বিপ্লব ভৌমিক, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমী, বিশিষ্ট কণ্ঠশিল্পী মৌসুমী ও আকলিমা প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

