সাঁথিয়া সংবাদদাতা : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমেই সুশিক্ষিত জাতি গঠন করা সম্ভব। শিক্ষকদের সমাজের সকল পর্যায়ে মর্যাদাপূর্ণ মূল্যায়ন করতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা প্রদানের লক্ষ্যে নৈতিকতাপূর্ণ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের অধিকতর যোগ্য করে গড়ে তুলতে হবে। একটি রাষ্ট্রের জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শবান শিক্ষক অপরিহার্য। শনিবার বিকেলে শিক্ষকদের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া ও বেড়া উপজেলা শাখার উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ অডিটোরিয়ামে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি ও সাঁথিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। সংগঠনের বেড়া উপজেলা শাখার সভাপতি আবু হানিফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি ড. মোহাম্মদ ইদ্রিস আলম, সাঁথিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোখলেছুর রহমান, বেড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আতাউর রহমান ও অধ্যাপক আনিছুর রহমান প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

