মাসুদ রানা : অভয়াশ্রম গড়ে তুলব, দেশি মাছে দেশ ভরি এই শ্লোগান নিয়ে আটঘরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক র্যালী বের হয়ে দেবোত্তর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য দেন ফজলুর রহমান, আবু তাহের। এ সময় বিভিন্ন শ্রেনীর সূধীজন উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন জানান, উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এরা হলেন মাজপাড়া এলাকার রাখিদ মৎস্য খামার মালিক লিয়াকত আলী খান বর্তমানে ১০ টি পুকুরে বড় মাছচাষ করে বাৎসরিক প্রায় ৮.৯০মে: ট:বড় মাছ উৎপাদন, কর্মসংস্থান ও দেবোত্তর এলাকার শফি উদ্দিন ৬টি পুকুরে পোনা ও কাঁপ মাছচাষ করে বাৎসরিক প্রায় ৮.২ লাখ হেক্টর পোনা মাছ উৎপাদন এবং কার্প জাতীয় মাছের মিশ্রচাষের মাধ্যমে বাৎসরিক প্রায় ৮.৫০ মে. ট. হেক্টর মাছ উৎপাদন এবং চরশ্রীপুর স্কুল পাড়া মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ কর্তৃক উন্মুক্ত জলাশয়ে দেশিয় মাছ সংরক্ষণ ও উৎপাদন করে কর্মসংস্থাস সৃষ্টি ও আমিষের চাহিদা পুরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৮-২৪ আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে। শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

