দৈনিক ইছামতিতে গত ১৪ আগস্ট “১৫ বছর পরে নিজেদের প্রতিষ্ঠানের জায়গা দখলে নিলো শিক্ষার্থীরা” শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, সংবাদে উল্লেখিত যে জায়গাটি পাবনা সরকারি কলেজ (পূর্ব নামঃ পাবনা গভঃ কমার্শিয়াল কলেজ) তাদের হোস্টেল এর জায়গা হিসেবে দাবি করছে তা আদৌ তাদের নয়। প্রকৃত বিষয় হচ্ছে, পাবনা সদর উপজেলার গোপালপুর মৌজাস্থ বিএস ০৪ নং খতিয়ানের ৯৭৪ নং দাগের ০.৫৫৪৮ একর সম্পত্তি ডিএস ৪৪০ নং খতিয়ানের ৯৯ নং দাগ, এসএ ০৭ নং খতিয়ানের ৯৯ নং দাগ এবং আর এস ১০ নং খতিয়ানের ১৫১৩ ও ১৫১৫ নং দাগ হতে আগত যা জেলা পরিষদ, পাবনার নামে রেকর্ডভুক্ত। তৎকালীন ভারত সম্রাটের পক্ষে ডিস্ট্রিক্ট বোর্ড, পাবনার নামে ডিএস এবং পরবর্তী এসএ, আরএস এবং সর্বশেষ বিএস জরিপ প্রতিটি জরিপে জেলা পরিষদ, পাবনার নামে বর্ণিত সম্পত্তি রেকর্ডভুক্ত হয়েছে। উল্লেখ্য যে, জমিদার বনমালী রায় ইলিয়েট টেকনিক্যাল স্কুল নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ডিস্ট্রিক্ট বোর্ডের উপর ন্যস্ত করেন। পরবর্তীতে স্কুল এর কার্যক্রম চলমান না থাকায় এবং স্বতন্ত্র একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হওয়ায় ছাত্ররা নতুন প্রতিষ্ঠিত ক্যাম্পাসের ছাত্রাবাসে চলে যায়। তবে এই পলিটেকনিক্যাল ক্যাম্পাস সবসময়ই ডিস্ট্রিক্ট বোর্ডের অধীনেই ছিল, কখনোই ইলিয়েট টেকনিক্যাল স্কুল এর নামে রেকর্ডভুক্ত হয়নি। ডিএস খতিয়ান সৃষ্টির অনেক পরে অর্থাৎ ১৯৬৫ সালে গভঃ কমার্শিয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে গভঃ কমার্শিয়াল কলেজের ঐ জমির মালিকানা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। জেলা পরিষদ পুরোনো এবং ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। সুতরাং ভুয়া বা জাল কাগজপত্র তৈরী করলে শত বছরেরও অধিক সময় ধরে জমির মালিকানা অক্ষুন্ন রাখতে পারতো না। প্রকাশিত সংবাদ প্রমাণ করে যে, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য দিয়ে এটি তৈরি করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত। এ ধরণের মিথ্যা তথ্য প্রকাশ করায় মারাত্বকভাবে জেলা পরিষদের মান ক্ষুন্ন হয়েছে। পাবনা সরকারি কলেজ কর্তৃপক্ষ সঠিক তথ্য উপাত্ত না জেনেই অযাচিতভাবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে ভুল তথ্য উপস্থাপন করে তাদেরকে বিচলিত করছে এবং তাদের আবেগ ব্যবহার করে অন্য একটি সরকারি প্রতিষ্ঠানের জায়গা জোরপূর্বক অনুপ্রবেশ করে দখলের চেষ্টা করছে যা সম্পূর্ণ বেআইনী এবং ফৌজদারী অপরাধ। এ কারণে জেলা পরিষদ, পাবনা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটিতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। উল্লেখিত ভুমিটির সংশ্লিষ্ট বিষয়াদি পত্রিকা অফিসে কলেজটির প্যাডে অধ্যক্ষের স্বাক্ষরিত প্রেরিত তথ্য হুবুহু তুলে ধরা হয়েছে, যা তিনি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও গত ১৩ আগষ্ট (রিসিভ নম্বর-১২৭২৫) জানিয়েছেন। অপরদিকে কলেজের শিক্ষার্থীরা যে বিক্ষোভ করেছেন ও সংশ্লিষ্ট ভুমিতে গেছেন এবং সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন এটি তো প্রকাশ্য ঘটনা যা সাধারন জনগন দেখেছেন, যেটি পত্রিকাতে ছবিসহ প্রকাশিত হয়েছে মাত্র।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
